০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, আহত ১০

কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদে সন্ধ্যায় ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা ‘ভিপি নূর’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন।

সংসদ সদস্যের গাড়ি বিক্ষোভস্থলের কাছাকাছি পৌঁছালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংসদ সদস্যের সমর্থকদের অভিযোগ, বিক্ষোভকারীরা অতর্কিতভাবে এমপির গাড়িতে হামলা চালায়। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এমপির সমর্থকরা গিয়ে উসকানিমূলক আচরণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুই পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমপি মুফতি আমির হামজার সমর্থকদের দাবি, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, আহত ১০

Update Time : ০৮:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬