০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে দলের বর্তমান অবস্থানের ‘মূল কারিগর’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দীর্ঘদিনের সংগ্রাম এবং অটল আদর্শের কারণেই বিএনপি আজ একটি শক্তিশালী ও গণতান্ত্রিক গণদলে রূপান্তর হয়েছে। তিনি বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়ার দেখানো ‘ভিশন ২০৩০’ এবং তার রাজনৈতিক দর্শনই বিএনপির পথচলার মূল প্রেরণা। নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি এবং দলকে সুসংগঠিত রাখতে তাঁর অবদান অনস্বীকার্য।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী সব দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করছে বিএনপি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

অস্ট্রেলিয়াকে টেষ্টে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

Update Time : ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬