০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে ‘জোরালো আশ্বাস’

ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে এদিন বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়নে পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।

১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির (ফারাক্কা চুক্তি) মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা ও আলোচনা চলছে।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে যে, চুক্তিটি নবায়ন করে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে জোরালো আশ্বাস পাওয়া গেছে। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথাও বৈঠকে জানানো হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭,৮৩২.৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ ও বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকাও সভায় উপস্থাপন করা হয়।

বৈঠকে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য একেএম. ফজলুল হক মিলন, এই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান ও মো. অলি উল্লাহ্ অংশগ্রহণ করেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যাচ্ছেন রবিবার

ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে ‘জোরালো আশ্বাস’

Update Time : ০৮:৩৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬