চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে আপন(১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে। আপন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম মা কেজি স্কুলের শিক্ষার্থীদের সাথে চলনবিলে নৌ ভ্রমণে আসে সিয়াম। বেলা ১টার দিকে চলনবিলে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে বেলা ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























