০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোসলেম উদ্দিন প্রামানিক পাকুড়িয়া চর গ্রামের বাসিন্দা মক গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সাথে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সোমবার রাত প্রায় আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত প্রায় একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, তার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে নান্টু সরকারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়েছে ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সারিয়াকান্দিতে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : ০৬:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬