০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য : মীর শাহে আলম

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা তুলে এনে একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বগুড়া স্থানীয় খবর

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান এবং শারীরিক শিক্ষার শিক্ষকরা অংশ নেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ কারণেই তার নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর ও গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ স্মার্ট কেনাকাটার উদ্বোধন করলেন এমডি

মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য : মীর শাহে আলম

Update Time : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬