০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারের পশ্চিমে বউ বাজার নামক স্থনে।

জানা গেছে, সান্তাহার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা, মেট্রো ন ২২-১৯৩৪) বগুড়ার দিকে যাবার সময় উল্লেখিত স্থানে বগুড়া থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১২-৩৭৭৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চাপায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের ভেতরে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এবং কাহালু থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। পরিচয় পাওয়া ব্যক্তি হলেন ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলরি ছেলে .মো লুৎফর রহমান (৫০)। ধারনা করা হচ্ছে মারা যাওয়া অপর তিনজনের বাড়ি ময়মনসিংহ জেলায় হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ স্মার্ট কেনাকাটার উদ্বোধন করলেন এমডি

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Update Time : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬