০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

রাজধানীর কাফরুলে এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফ আলীর (৪৫) মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ আলী, হাফিজুর রহমান, নালাম সরদার (৪৫) ও মনির হোসেনকে (৩২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে।

মিরপুর-১৩ এলাকার বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

তার দাবি, হামলায় হাফিজুর রহমান দুটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে। পরে নালাম সরদার ও মনির হোসেনও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোলাগুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। হামলার কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

Update Time : ০৫:০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬