মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের অভিযানে ১৮,৪২০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ১৫,৩০০ টাকা জব্দসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি-এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— ১. মো. রকিব হাসান (৩৮), পিতা: মো. আনোয়ার হোসেন, মাতা: মোছা. রোকেয়া খাতুন। ২. মো. সাকিব আল হাসান (২২), পিতা: মো. রকিব হাসান, মাতা: মোছা. শান্তি খাতুন। ৩. মোছা. শান্তি খাতুন (৩৩), স্বামী: মো. রকিব হাসান, মাতা: মোছা. মাহফুজা খাতুন। ৪. মোছা. ফারজানা আক্তার ওরফে ফরিদা (১৯), স্বামী: মো. সাকিবুল আল হাসান, মাতা: মোছা. আয়েতন বেগম।
তাদের সবার স্থায়ী ঠিকানা: চর নতুন বন্দর, ওয়ার্ড নং-০৪, ইউনিয়ন: রৌমারী, থানা: রৌমারী, জেলা: কুড়িগ্রাম।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৮,৪২০ (আঠার হাজার চারশ বিশ) পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১৫,৩০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























