০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় কিশোর গ্যাং লিডারের ঘরে মিলল আগ্নেয়াস্ত্র,গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান, ধারালো ডেগার ও খেলনা পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সুলতান ও পারভেজ মান্দা থানার কুসুম্বা ইউনিয়নে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তোলেন। তারা স্থানীয় কিশোরদের জোর করে এই গ্যাংয়ে যোগ দিতে বাধ্য করতেন। কেউ রাজি না হলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। গত ২৫ আগস্ট এই গ্যাংয়ের সদস্যরা তুরুকবাড়িয়া এলাকায় একজনকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়েন। এর পরদিনও এলাকায় আতঙ্ক ছড়াতে তারা পুনরায় গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় থানায় মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মান্দা থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, আসামিরা বাসে করে ঢাকা পালানোর চেষ্টা করছেন। পরে বগুড়ার শেরপুর এলাকায় একটি ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে সুলতান ও পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষের চালের কার্নিশ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ওয়ান শুটার গান ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যা ও মারামারিসহ অন্তত চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা প্রায় আট মাস কারাগারে ছিলেন। তাদের পকেটে সবসময় ‘সুইচ গিয়ার’ চাকু থাকত এবং তা দিয়ে তারা লোকজনকে ভয় দেখাতেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

মান্দায় কিশোর গ্যাং লিডারের ঘরে মিলল আগ্নেয়াস্ত্র,গ্রেপ্তার ২

Update Time : ০৬:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬