০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিরাজগঞ্জে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার পৃথক দুই স্থান থেকে পুলিশ অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (১৭ জুন) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি পশ্চিমপাড়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের একটি সেতুর নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

অপরদিকে, কাজিপুর উপজেলার গুর্জিয়া এলাকার ইছামতী নদী থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, মহাসড়কের সেতুর নিচে থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কয়েকদিন ধরে পানিতে থাকার কারণে মরদেহটি কিছুটা বিকৃত হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, দুইটি মরদেহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পৃথক দুই ঘটনায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহ নিয়ে উল্লাপাড়া ও কাজিপুর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সিরাজগঞ্জে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬