০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মোন্নাফ হোসেন ও যাত্রী চন্দন। তাদের দুজনেরই বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামে।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া থেকে শাহজাদপুরগামী অটোরিকশাটি নবগ্রাম ওভারব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে বাসটি জব্দ ও বাসের চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

Update Time : ০৫:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬