০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদি হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল এই রায় দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

রাজশাহীর আদালতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

Update Time : ০৫:২২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬