০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন। সফরের সূচনাতেই প্রধানমন্ত্রী তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শন করেন। তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, প্রবীণ ব্যক্তি ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের এমপি লুৎফুর রহমান কাজল প্রতিমন্ত্রীকে খালটির ইতিহাস, কৃষি উন্নয়নে এর অবদান, স্থানীয় জনজীবনে গুরুত্ব এবং পুনঃখননের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে পাতলী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, পানিবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ সে সময় দেশব্যাপী ব্যাপক সাড়া জাগায়। খালটি খননের ফলে হাজারো একর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসে এবং এলাকার কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রবীণদের ভাষ্যমতে, পাতলী খাল ছিল কক্সবাজারের গ্রামীণ উন্নয়নের একটি সফল মডেল। খাল খননের পর কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনপ্রতিনিধি, প্রকৌশলী ও উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকল্পটি পরিদর্শনে আসতেন। স্থানীয়দের দাবি, খালটির কার্যকারিতা ও উন্নয়ন মডেল দেশ-বিদেশে প্রশংসিত হয়েছিল।

স্থানীয় প্রবীণ ছৈয়দ নূর মাঝি (৮৫) স্মৃতিচারণ করে বলেন, খাল খননের দিন হাজারো মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে মাটি কাটেন, টুকরিতে মাটি বহন করেন এবং শ্রমিকদের সঙ্গে একই পাত্রে খাবার গ্রহণ করেন। উত্তর পাতলী গ্রামের সোলতান আহমদ (৭৮) বলেন, প্রেসিডেন্টের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও তিনি সাধারণ মানুষের সঙ্গেই মধ্যাহ্নভোজ করেছিলেন। সেই দৃশ্য এখনও এলাকাবাসীর স্মৃতিতে অম্লান হয়ে আছে।

একসময় কৃষি, মৎস্যসম্পদ, নৌ-যোগাযোগ ও জনজীবনের অন্যতম অবলম্বন ছিল পাতলী খাল। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটির বিভিন্ন অংশ ভরাট হয়ে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়। ফলে কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।

স্থানীয় ইতিহাস-সচেতন ব্যক্তিরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু পিএমখালী নয়, কক্সবাজারের উখিয়াসহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলে খাল খনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতি ও খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

এদিকে পাতলী খাল পুনঃখননকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় আট কিলোমিটার দীর্ঘ খালটি পুনরুদ্ধার ও পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং পানিবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল পুনরুদ্ধারের উদ্যোগকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মাধ্যমে খালটি তার হারানো ঐতিহ্য ও কার্যকারিতা ফিরে পাবে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার উন্নয়ন প্রত্যাশাও নতুন মাত্রা পেয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি নতুন করে সামনে এসেছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জুলাইয়ের শহীদ ওয়াসীমের কবর জিয়ারত, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে কক্সবাজার শহরে সুধী সমাবেশে যোগদান শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সফরসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কক্সবাজার সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অনুষ্ঠানস্থলের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ ও সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং জনসাধারণের ভোগান্তি কমিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে একটি বৃহৎ স্বাগত মিছিল শহরে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীরা পেকুয়া সদরের প্রধান সড়কে জড়ো হয়ে এ মিছিলে অংশ নেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

Update Time : ০৭:০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬