০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

বাংলা, ইতিহাস, দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে পর্যালোচনা চলছে। তবে বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেওয়া বা আসন সংখ্যা কমানো ইস্যুতে কোনো আলোচনা হয়নি।’

এর আগে অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে। পরে এ খবর ভিত্তিহীন বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

এ ছাড়া শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যে কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের খবর ভিত্তিহীন : শিক্ষামন্ত্রী

Update Time : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬