১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন নন্দীগ্রামের ২৮ শ্রমিক

দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ শ্রমিক দীর্ঘ ১৭ মাসের দুর্ভোগ শেষে দেশে ফিরেছেন। গত ২৭ মে তাঁরা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। দীর্ঘদিন কারাভাব ও বন্দিদশার অবসান হওয়ায় স্বজনদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।

দেশে ফেরা শ্রমিকেরা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কুহলী, দোহার, তেঘরী ও দাসগ্রাম এবং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামের বাসিন্দা। তাদের মধ্যে কুহলী গ্রামের রানা আহমেদ (৩০), আতিকুল ইসলাম (২৮), ফারুক হোসেন (৩০), ফিরোজ হোসেন (২১) এবং তেঘরী গ্রামের সেলিম হোসেন (২৭) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে এসব শ্রমিক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের তামিলনাড়ুর একটি হোটেল থেকে দিল্লির সিআইডি তাদের আটক করে। পরবর্তীতে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। সেখানে তারা ১৪ মাস কারাদণ্ড ভোগ করেন।

কারামুক্তির পর আরও তিন মাস একটি কেন্দ্রে অবস্থান করতে হয় তাঁদের। সব মিলিয়ে প্রায় ১৭ মাস তাঁরা মানবেতর জীবনযাপন করেন। শ্রমিকদের স্বজনেরা জানান, দীর্ঘ সময় ধরে তাঁরা প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন। তাদের দেশে ফেরার খবরে পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, গত ৪ এপ্রিল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে গত ২৭ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁরা দেশে ফেরেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাজাহানপুরে মহাসড়ক অবরোধ

ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন নন্দীগ্রামের ২৮ শ্রমিক

Update Time : ০৬:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬