১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বজ্রপাতে সাত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ৫ জন, ময়মনসিংহের দুই উপজেলায় ২ জন, নীলফামারীতে একজন, পঞ্চগড়ে একজন, চুয়াডাঙ্গায় একজন, বগুড়ায় একজন ও শেরপুরে একজন রয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলায় তিন জন, সদর উপজেলায় একজন এবং নাচোল উপজেলায় একজন রয়েছেন। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলায় নিহতরা হলেন—চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন এবং মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এই তিনজনই বাড়ির পাশের আম বাগানে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

অন্য দুটি ঘটনার মধ্যে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামের এক নারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে এক কলেজশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলায় সিয়াম (২৮) নামে এক যুবক এবং দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মুক্তাগাছায় এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়।

নিহত সিয়াম উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে এবং শিক্ষক খালেকুল আজাদ উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় ধানের কাজ করছিলেন সিয়াম। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়। দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় নিজ গ্রামে একটি মসজিদের নির্মাণকাজ তদারকি করছিলেন খালেকুল আজাদ। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে সেখানে থাকা অন্যরা নিরাপদ স্থানে সরে যান। এ সময় তিনি পাশের একটি আমগাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সায়েম তানভীর বলেন, বজ্রপাতে তিনি আহত হন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নীলফামারী

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় সেরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও আহত গৃহবধূ সেরিনা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় নিজ বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান আলম ইসলাম। তার পাশে থাকা এক প্রতিবেশী গৃহবধূ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, সন্ধ্যার দিকে বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। আহত গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসধীন আছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাত জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

Update Time : ০৬:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬