০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি লাগোয়া ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন-সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারস্থ রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি ‍বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

Update Time : ০৬:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬