০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বগুড়ায় জুট মিলের পাশ থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামে একটি জুট মিলসংলগ্ন জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, শাহ আলম তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। সকালে স্থানীয় লোকজন জুট মিলের পাশের জমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

আবার বিশ্বকাপ জিততে বিশেষ অনুশীলন করছেন মেসি

বগুড়ায় জুট মিলের পাশ থেকে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০৬:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬