বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার (১৪ মে) বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈশাখী উৎসব শুরু হচ্ছে। উৎসবকে ঘিরে প্রতি বছর এই দিনে মহাস্থানগড়ে লাখো মানুষের ঢল নামবে। উৎসব উপলক্ষে ইতিমধ্যে ফকির-সন্ন্যাসীরা মহাস্থানগড়ে আসতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা, থাকবে চার স্তরের নিরাপত্তা। দায়িত্ব পালন করবে সাড়ে ৫শ’ পুলিশ। এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন র্যাব সদস্যরাও।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড়ে বৈশাখী উৎসবে লাখো মানুষ যোগ দিতে পারেন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সেইসাথে ম্যাজিস্ট্রেট ও র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, মহাস্থানগড়ে মাদকসেবন ও বিক্রি করতে দেওয়া হবে না। মাদক সেবন ও বিক্রি বন্ধে আগে থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, মহাস্থানগড় একটি পুণ্যভূমি। এর পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এদিন কোন প্রকার গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না। তিনি বলেন, পুলিশসুপারের নির্দেশে আমরা মহাস্থানগড় এবং মাজার এলাকায় সকল প্রকার অনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু করতে দেওয়া হবে না।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























