জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল সোমবার (১১ মে, ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ফল দেখতে পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল (২০২৪) প্রদান করে অনলাইন থেকে বিস্তারিত ফল সংগ্রহ করতে পারছেন। ফল প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সার্ভারে শিক্ষার্থীদের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে।
অনলাইনে রেজাল্ট দেখার সরাসরি লিঙ্ক
শিক্ষার্থীরা নিচে দেওয়া অফিশিয়াল লিঙ্কগুলোর মাধ্যমে তাদের রেজাল্ট ও মার্কশিট দেখতে পারবেন:
সার্ভার লিঙ্ক: http://103.113.200.8/
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোর্টাল: https://results.nu.ac.bd/
এসএমএস পদ্ধতিতে রেজাল্ট দেখাবেন যেভাবে
সার্ভারে অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইট লোড হতে সমস্যা হলে খুব সহজেই এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে। এজন্য যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাটে টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে এভাবে (উদাহরণ: NU H3 123456789)
কারিগরি সমস্যা ও মার্কশিট
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনো শিক্ষার্থী মার্কশিটে কোনো ভুল বা কারিগরি ত্রুটি লক্ষ্য করেন, তবে দ্রুত স্ব-স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের এই অনার্স ৩য় বর্ষের পরীক্ষাগুলো চলতি বছরের শুরুর দিকে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছিল।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















