০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নন্দীগ্রামে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ৬ দফা দাবিতে মানববন্ধন

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) নন্দীগ্রাম শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে (রবিবার) সকাল ১০টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফারিয়া নন্দীগ্রাম শাখার সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সৌরভ আহমেদ রাসেল, শফিকুল ইসলাম, স্বপন কুমার বর্মন, জীবন কুমার ও আকরাম হোসেন। এসময় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন কোম্পানির প্রায় ৬০ জনের অধিক ফার্মাসিটিক্যালস প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।

বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘন্টা কর্ম দিবস নিশ্চিত করতে হবে অথবা ছুটির দিনে/ ওভারটাইম কাজ করালে ওভারটাইম দিতে হবে, চাকরির বয়সের সাথে সাথে গ্র্যাচুয়িটির শতকরা হার (%) বাড়াতে হবে, টি.এ/ডি.এ বিল প্রতিবছর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করতে হবে,
বেসিক স্যালারি মোট স্যালারির ন্যূনতম ৬০% করতে হবে,চাকরির বয়স পাঁচ বছর হলে প্রত্যেক ইমপ্লয়ের জন্য, (স্যালারি থেকে টাকা না কেটে) মটর সাইকেল/কার/যানবাহন গাড়ি ফ্রি করে দিতে হবে,যেকোন এমপ্লয়িকে কোন কারণে চাকরি চ্যুত করলে শুধু ক্ষতিপূরণ বাবদ কোম্পানী দশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে এ দাবিও জানান তারা।
বক্তারা বলেন, ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান থাকবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

নন্দীগ্রামে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ৬ দফা দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬