০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি লন্ডন বরো অব নিউহ্যাম কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত মেয়র হয়েছেন।

শুক্রবার লন্ডনে ঘোষিত ফলাফলে তিনি প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে জয় পান। ফরহাদ হোসেন পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি ফরহাদ দীর্ঘদিন ধরে কমিউনিটির সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবার উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল।

জয়ের পর তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিজয় পুরো কমিউনিটির গর্ব এবং তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবেন।

প্রবাসী বাংলাদেশিদের মতে, ফরহাদ হোসেনের এই সাফল্য যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের আরও উৎসাহিত করবে। বিশ্লেষকদের মতে, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

Update Time : ০৬:১৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬