০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হবে। রোববার (৩ মে) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা এসএমএসের পাশাপাশি ওয়েবসাইটের Honour’s ট্যাবের Admission Test Result অপশনে গিয়ে ফলাফল দেখতে পারছে। প্রথম মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। পরে ৬ মে থেকে ১৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ ফরম জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ৬ মে থেকে ১৯ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। কোনো তথ্য বা ছবিতে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হতে পারে।

এ ছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১৩ মের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় শিক্ষার্থীরা চাইলে বিষয় পরিবর্তনের জন্য নির্ধারিত অপশনে সম্মতি জানাতে পারবে। মেধা ও শূন্য আসনের ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি : বিমান প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২ জুন

Update Time : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬