০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সমাবেশের কথা জানান।

ওই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ শেষে এই সমাবেশ শুরু হবে।

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন বক্তব্যের সমালোচনা ও তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি (জামায়াত আমির) ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না, তা প্রমাণিত হয়েছে। বিশ্বের সব দেশ এবং দেশের সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৫:৫৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬