০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যে সিনেমায় সালমান খানেকেও ছাড়িয়ে যান মাধুরী দীক্ষিত

বলিউডে যাত্রা শুরু হয়েছিল একেবারেই মসৃণভাবে নয়—টানা আটটি সিনেমা ব্যর্থ হয়। তারপরও থেমে যাননি তিনি। কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে পরবর্তী সময়ে বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন মাধুরী দীক্ষিত, যিনি ‘ধক ধক গার্ল’ নামেও পরিচিত।

নব্বইয়ের দশকে মাধুরীর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেক শীর্ষ তারকার চেয়েও বেশি পারিশ্রমিক নিতেন তিনি। এমনকি ক্যারিয়ারের একটি পর্যায়ে শাহরুখ খান ও সালমান খানের মতো তারকার চেয়েও বেশি অর্থ পেয়েছেন তিনি একটি সিনেমায়।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাধুরীর। তবে প্রথম ছবিটি বক্স অফিসে সফল হয়নি। পরের বছর রাজেশ খন্নার সঙ্গে ‘আওয়ারা বাপ’ সিনেমাতেও সাফল্য আসেনি। টানা চার বছর ধরে আটটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও অভিনয় ছাড়েননি তিনি।

এরপর ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করতে শুরু করেন মাধুরী। নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের প্রথম পছন্দ। বিশেষ করে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার মাধ্যমে তিনি নতুন উচ্চতায় পৌঁছান। সেই সময় ছবিটি প্রায় ৭২ কোটি রুপি আয় করে ব্যাপক সাফল্য পায়।

বলিউডের গুঞ্জন অনুযায়ী, ওই সিনেমায় মাধুরীর পারিশ্রমিক ছিল প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি। তখন অনেক শীর্ষ তারকা তুলনামূলকভাবে অনেক কম পারিশ্রমিক পেতেন। এমনকি সেই সিনেমায় সালমান খানের চেয়েও বেশি অর্থ নিয়েছিলেন তিনি।

পরবর্তী সময়ে সিনেমা প্রতি প্রায় ৫০ লাখ রুপি পারিশ্রমিক নেওয়া শুরু করেন মাধুরী, যেখানে অনেক তারকার আয় ছিল এর চেয়ে কম। ক্যারিয়ারের সাফল্য, নাচ ও অভিনয়ের গুণে তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, যার জনপ্রিয়তা আজও অটুট।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যে সিনেমায় সালমান খানেকেও ছাড়িয়ে যান মাধুরী দীক্ষিত

Update Time : ০৬:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬