১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বগুড়ায় সড়কে প্রাণ গেল নারীসহ তিনজনের

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মোকামতলার চকপাড়ায় দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার, সকালে আমতলিতে ইজিবাইক উলটে চালক ও মঙ্গলবার সন্ধ্যায় ক্যানসারে মৃত ভাগিনাকে দেখে বাড়ি ফেরার পথে হাতিবান্ধা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান ও শিবগঞ্জ থানার এসআই মুকুল মিয়া এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চক্রঘোনা গ্রামের কাদের বকসের ছেলে ট্রাক হেলপার গোলাম মোস্তফা (৩২), বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বনতেঘরি এলাকার আবদুর রশিদের ছেলে ইজিবাইক চালক মিনারুল ইসলাম (২৫) ও বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের দোবাড়িয়া গ্রামের ছায়েদ জামানের স্ত্রী খাতেমন বিবি (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিজেল শেষ হয়ে যাওয়ায় একটি ট্রাক বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চকপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বন্ধ হয়ে যায়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ১০ চাকার বাঁশ বোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হেলপার গোলাম মোস্তফা মারা যান। এ সময় আহত ট্রাক চালিয়ে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ইজিবাইক নিয়ে চালক মিনারুল ইসলাম মোকামতলা-জয়পুরহাট সড়ক দিয়ে আমতলির দিকে যাচ্ছিলেন। আমতলি এলাকায় একটি ফিলিং স্টেশনে কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এত ইজিবাইক সড়কের পাশে খাদে পড়ে গেলে চালক মিনারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকের মালিক তৃতীয় লিঙ্গের একজন আহত হন।

এছাড়া খাতেমন বিবির ভাগিনা শিবগঞ্জের মহাস্থানের নাগরকান্দি হাতিবান্ধা গ্রামের জিন্নাহ মিয়া (৫৫) ক্যানসারে মারা যান। খবর পেয়ে খাতেমন বিবি মরদেহ দেখতে হাতিবান্ধা গ্রামে আসেন। লাশ দেখে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে তিনি হাতিবান্ধা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খাতেমন বিবি মারা যান।

পুলিশ জানায়, মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানা ও শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়কে প্রাণ গেল নারীসহ তিনজনের

Update Time : ০৬:২৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬