চিত্রনায়ক অনন্ত জলিল তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্ষা আজ হোক, কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে। তিনি বর্ষার নেত্রীত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, সে নেত্রী হিসেবে খুব ভালো। তার অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সে যখন গ্রামে যায়, তখন আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে নিজ হাতে মানুষকে সাহায্য করে। অনেকে কিছু লোককে দিয়ে চলে যায়, বর্ষা এমনটা করে না। স্কুলব্যাগে করে সে টাকা নিয়ে ঘন্টার পর ঘন্ট দাঁড়িয়ে থেকে তা বিতরণ করে। তার অনেক ধৈর্য। ইনশাআল্লাহ সে পারবে।
০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
স্ত্রী চিত্রনায়িকা বর্ষার প্রশংসায় পঞ্চমুখ চিত্রনায়ক অনন্ত জলিল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:৫০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- ২০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























