০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে। তারা হলেন প্রাইভেটকারে থাকা দুই সন্তানসহ স্বামী-স্ত্রী এবং চালক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের উপজেলার কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়ার শাইখুল হাদিস শিক্ষক মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯) ও ছেলে সাঈদ আশ্রাফ (৭) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)। জামাল বরিশালের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকাটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় প্রাইভেটকারের থাকা চারজনকে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী ও মেয়ে মারা যান। আহত ছেলে সাঈদ আশ্রাফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

Update Time : ০৬:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬