০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘জ্বালানি তেল’ উপহার!

পটুয়াখালীর দুমকিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ফাহিম তার বিয়েতে উপহার হিসেবে জ্বালানি তেল ডিজেল পেয়েছেন। এমন একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার বিকালে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকেরা ডিজেলভর্তি একটি বোতল উপহার দেন।

বিয়ে ঘিরে এই ব্যতিক্রমী উপহারটি আলোচনায় আসে একই দিন রাত ১০টার দিকে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে।

ফেসবুক পোস্টে ছবিটি প্রচার করে তিনি লেখেন- ‘তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন।’ এরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

প্রকাশিত ছবিতে দেখা যায়- সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাইফুল মৃধাসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সম্মিলিতভাবে একটি ৫ লিটারের বোতলে প্রায় ৩ লিটার ডিজেল ভরে বর ও কনের হাতে তুলে দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘জ্বালানি তেল’ উপহার!

Update Time : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬