০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঈদের ছুটি শেষে চালু হলো মেট্রোরেল,যাত্রীদের ভিড়

ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর আধুনিক, বিদ্যুৎচালিত ও দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল আবারও নিয়মিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু করেছে। রবিবার (২২ মার্চ) সকাল থেকে উত্তরা–মতিঝিল–উত্তরা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দিনের শুরু থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।

দুপুরে মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। লাইনের পরিধি স্টেশনের প্রবেশপথের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। অধিকাংশ যাত্রীর গন্তব্য ছিল উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশন। যাত্রীদের চাপ সামাল দিতে টিকিট কাউন্টারের কর্মীদেরও ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

কনকোর্স প্লাজা থেকে প্ল্যাটফর্মে গেলে দেখা যায়, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ে পুরো প্ল্যাটফর্ম পূর্ণ হয়ে গেছে। ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত ওঠার চেষ্টা করেন। প্রায় প্রতিটি কোচেই অতিরিক্ত যাত্রী ওঠায় বসার আসনের পাশাপাশি দাঁড়িয়ে যাতায়াত করতে হয়েছে অনেককে। কোথাও কোথাও যাত্রীদের গা ঘেঁষাঘেঁষি করে ভ্রমণ করতে দেখা যায়।

মতিঝিল স্টেশন থেকে উত্তরা সেন্টারের উদ্দেশ্যে পরিবার নিয়ে যাত্রা করা আরিফুল ইসলাম বলেন, ঈদের প্রথম দিন বাসায় সময় কাটানোর পর দ্বিতীয় দিনে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হয়েছেন। উত্তরার খোলা পরিবেশে ঘোরাঘুরি করতে যাচ্ছেন বলেও জানান তিনি।

একই স্টেশন থেকে যাত্রা করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, বন্ধুদের সঙ্গে উত্তরা এলাকায় সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। সেখানে লেকে নৌভ্রমণ ও খাবার উপভোগ করবেন বলেও জানান তিনি। তার মতে, আজ যাত্রীসংখ্যা কিছুটা বেশি হলেও মেট্রোরেল থাকায় দীর্ঘ পথ অল্প সময়ে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে।

পরিবার নিয়ে ভ্রমণে বের হওয়া আরেক যাত্রী রফিকুল আসলাম বলেন, ছুটির দিনে উত্তরার খোলামেলা পরিবেশ শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য উপযোগী। তাই যানজট এড়িয়ে কম সময় ও তুলনামূল্যে কম খরচে গন্তব্যে পৌঁছাতে তারা মেট্রোরেলকেই বেছে নিয়েছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর ব্যস্ত নগরজীবনের বাইরে উত্তরার খোলামেলা স্থানগুলো এখন বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সেখানে নৌকা ভ্রমণ, বিনোদনের বিভিন্ন রাইড এবং খাবারের সুবিধা থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেদিকে যাচ্ছেন।

এদিকে সড়কপথে যাতায়াত ব্যয় বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর কাছে মেট্রোরেল ক্রমেই আরও জনপ্রিয় হয়ে উঠছে। কম সময়ে গন্তব্যে পৌঁছানো এবং তুলনামূল্যে কম ভাড়ার কারণে প্রতিদিনই এই পরিবহন ব্যবস্থার ওপর মানুষের নির্ভরতা বাড়ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে চালু হলো মেট্রোরেল,যাত্রীদের ভিড়

Update Time : ০৫:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬