নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীল নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফোনের আলো চোখে পড়ায় ঈদের রাতে হামলায় যুবক নিহতফোনের আলো চোখে পড়ায় ঈদের রাতে হামলায় যুবক নিহত
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রকৌশলী বিভাগের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।City & Local Guides
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আব্দুল হাই সিদ্দিক, নুর মোহাম্মদ সিদ্দিক, আব্দুল মন্নাফ, আব্দুর রহমান, মো. ইউসুফ আলী শেখ, মীর মো. কুতুবুল আলম, তোহা শেখ, ইমরান ফরহাদ প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























