০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

চার বছরের শিশুকন্যা মরিয়ম খুন!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার বছরের এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুটির নাম মরিয়ম, ডাকনাম সিয়া। তার মরদেহ পাশের বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়াসিন (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ)রাতে উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রুকিয়া বেগমের রান্নাঘরের চুলার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের উপদ্রব রয়েছে। তাদের ধারণা, নেশার অর্থ জোগাড় করতে দুর্বৃত্তরা চেইন ছিনিয়ে নেওয়ার পর শিশুটিকে হত্যা করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মারুয়াখালী গ্রামের সাদ্দামের ছেলে ইয়াসিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চার বছরের শিশুকন্যা মরিয়ম খুন!

Update Time : ০৭:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬