০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের সভাপতিত্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে নামাজ আদায় সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত হবে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের কথা রয়েছে। ঈদের প্রধান জামাত ঘিরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ঈদগাহ প্রাঙ্গণে নামাজ নির্বিঘ্ন করতে প্যান্ডেল, পানি, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি হলেও যাতে নামাজে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আশপাশের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

অন্যদিকে, ডিএনসিসি জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে চীন-বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় আরেকটি কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারী মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যরা মোতায়েন থাকবেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে মুসল্লিদের ওজুসহ যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়

Update Time : ০৬:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬