বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। সোমবার দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। যোগদান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান , সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এছাড়া তিনি সোনাতলা উপজেলা বিএনপির চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জাকিরের যোগদান ও সংবর্ধনা
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ২১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























