০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে যুবক নিহত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে রাকিব আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই এক তরুণকে আটক করেছে পুলিশ।

রাকিব আহমেদ ভোলা সদরের চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী।

রাকিব পরিবার নিয়ে রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। পাশাপাশি বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাহবাগ থানা-পুলিশ জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বসে রাত সোয়া নয়টার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক হঠাৎ এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে।

ঘটনায় সময় মাথায় গুলিবিদ্ধ হন রাকিব। গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাহবাগ থানার এসআই মিঠু ফকির ঘটনা নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকেরা রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিচ্ছিলেন। পরে রাত ১০টা ৩৩ মিনিটে মৃত ঘোষণা করেন।

আলামিন নামে রাকিবের এক বলেন, রাতে বন্ধুরা মিলে শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে আহত করে পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে যুবক নিহত

Update Time : ০৮:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬