০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার

খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়ায় ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করতে দেখা গেছে।

এরআগে হানজালা শুক্রবার বিকালে উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানে তার বক্তব্যের কিছু অংশই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

হানজালা বলেন, এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছেন। এজন্য আমাদের জমা-খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না— আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি।

তাকে বলতে দেখা যায়, আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এ শিবচরের মাটিতে, তা আপনারা দেখেননি। তাহলে আপনারা কি মনে করছেন, আমি চুপ করে আছি? আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই।

তিনি বলেন, আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল— আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।

হানজালা বলেন, আমার এলাকার এক বিএনপি নেতা বক্তব্য করেন- বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।

তিনি বলেন, আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।

শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, শিবচরের বর্তমান এমপি এবং তার পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। আসলে তিনি যেটা চাচ্ছেন, তা হলো শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটানো। শিবচরে যে শান্তিপূর্ণ ও স্বাভাবিক সামাজিক পরিবেশ রয়েছে, তা উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি।

এ বিষয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে শিবচরে আমি নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো লোক এ পর্যন্ত কারো সঙ্গে কোনো রূপ খারাপ আচরণ করেনি। এ সুযোগও আমি দেব না। সেখানে বিএনপির লোকজন আমার লোকজনকে হুমকি দেয়। আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। এরই প্রেক্ষিতে আমি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথাটা বলেছি। মূলত বিএনপি বলতে শিবচর বিএনপিকে বুঝিয়েছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার

Update Time : ০৮:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬