স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।’
অন্তবর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















