০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেন, সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও গতকাল আমরা সংসদে গিয়েছিলাম। কারণ এতো কারচুপির পরও জনগণ আমাদের এবং ১১ দলীয় জোটের অনেককে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্য ও কমিটমেন্টে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, এ সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না। ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। কিন্তু গতকাল খুব ভালোভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো।

নাহিদ বলেন, মাননীয় স্পিকারকে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু সেটি না দিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। এর ফলস্বরূপ প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াকআউট করে চলে এসেছি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি।

তিনি ৪৭, ৭১, ৯০, ২৪ এবং ওসমান হাদিসহ সকল শহীদের জন্য ময়মনসিংহবাসীর কাছে দোয়া কামনা করেন। সেইসঙ্গে তিনি মির্জা আব্বাসের জন্যও দোয়া কামনা করেন।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, এনসিপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয় সদস্য) আশিকিন আলম, ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলের আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদার, বিভাগীয় সদস্য সচিব ইকরাম এলাহী খানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে: নাহিদ ইসলাম

Update Time : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬