১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস

রাজনীতিতে যারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

যারা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই, এমনকি বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না।’

তিনি সমালোচকদের মিথ্যাচার ও অপবাদ দেওয়া বন্ধ করে নিজেদের ক্যারিয়ার গঠনের দিকে নজর দিতে পরামর্শ দেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী লীগের মতো রাতের ভোটের সরকার। এটি কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার।’ তিনি উল্লেখ করেন যে, দাবি জানানোর নির্দিষ্ট পদ্ধতি আছে এবং বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করা থেকে বিরত থাকা উচিত।

কিছু মানুষের ক্ষমতার লোভ দেশকে অস্থিতিশীল করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাবো এই রমজান মাসে আপনারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন না। রোজা মুখে মিথ্যা কথা বলবেন না, অপপ্রচার করবেন না এবং গালিগালাজ করবেন না।’ তিনি আরও বলেন, মানুষের আচরণেই তার বংশ ও মর্যাদার পরিচয় পাওয়া যায়। শরীরে সুন্নতি লেবাস ও মুখে দাড়ি রেখে রোজা মুখে গালিগালাজ করলে সেই রোজার কোনো সার্থকতা থাকে না বলে তিনি মন্তব্য করেন।

মির্জা আব্বাস বর্তমান সরকারের জনহিতকর কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে এবং ভবিষ্যতে ‘কৃষক কার্ড’ আসার সম্ভাবনা রয়েছে। এগুলো বিএনপির ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে তিনি বর্ণনা করেন।

আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ সংগঠনের শীর্ষ নেতারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি: মির্জা আব্বাস

Update Time : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬