০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের এই দাপুটে জয়ে মূল ভূমিকা পালন করেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারে ১০ রানের পর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে পেয়ে বসে বাংলাদেশ, সেই ওভার থেকে আসে ১৫ রান। তানজিদের দুটি চারের পাশাপাশি অতিরিক্ত রানও দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১০ বলে ৪ রান)।

সাইফের বিদায়ের পর ক্রিজে এসে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে তিনটি চার মেরে দলীয় রান পঞ্চাশ পার করেন তিনি। তানজিদ ও শান্ত মিলে মাত্র ৩৮ বলে ৫১ রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়েন। এর মধ্যেই মাত্র ৩২ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ।

জয়ের খুব কাছাকাছি গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (৩৩ বলে ২৭ রান)। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে (৩*) সঙ্গে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ তামিম।

৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ক‍্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অন্য দুটি উইকেট দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।

শুরুতেই সাইফকে হারাল বাংলাদেশ

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ঝড় তুলেছিল বাংলাদেশ। প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে সামলে ১০ রান তোলার পর, দ্বিতীয় ওভার থেকে আসে ১৫ রান। মূলত তানজিদ তামিমের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দ্রুত রান উঠছিল। অন্যদিকে বেশ সাবলীল দেখাচ্ছিল সাইফ হাসানকেও। তবে এই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি সাইফ। শাহিন আফ্রিদির বলে শামিলের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাইফ। ১০ বলে ৪ রান করেন সাইফ। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন। ৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাহিদের গতি ও তানজিদ ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

Update Time : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬