০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারের প্রস্তাবে জামায়াতের ‘না’

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। সরকারি দল বিএনপির পক্ষ থেকে বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দেওয়া হলেও তারা তা আপাতত গ্রহণ করছে না।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, সংসদে আগে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা হবে, তারপরই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত।

বুধবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার স্পষ্ট করে দেন যে, পদের চেয়ে জাতীয় সংস্কারের ইস্যুটি তাদের কাছে বেশি অগ্রাধিকার পাচ্ছে।

তিনি বলেন, ‘সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পরই ডেপুটি স্পিকারের বিষয়ে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। আপাতত সরকারের দেওয়া প্রস্তাব আমরা গ্রহণ করছি না।’

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাজনৈতিক ঐকমত্যের অংশ হিসেবে এবং জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারের প্রস্তাবে জামায়াতের ‘না’

Update Time : ০১:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬