০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষক খলিলুর রহমানের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক খলিলুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে হঠাৎ করেই খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সেলিম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠনো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, এই বাড়িটি ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। অনেক কষ্ট করে বাড়িটি তৈরি করেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

Update Time : ০৮:২৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬