জীবননগরে সংঘর্ষে আহত সেই জামায়াতের আমির মারা গেছেন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীদের সংঘর্ষের জেরে আহত বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান মারা গেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকাস্থ কাকরাইলের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বিএনপির সমর্থকরা জামায়াত কর্মী হাফিজুর রহমানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এসময় হাফিজুর রহমানের ভাই জীবননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান গুরুতরভাবে আহত হয়েছিলেন। তিনি আজ মারা যান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























