০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দিনাজপুরে এক দিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দিনাজপুর জেলার দুই উপজেলায় এক দিনে দুই এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যার পর সদর উপজেলার একজন এবং এর আগে সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলায় আরেকজন আত্মহত্যা করে।

তারা হলো সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের মিজানুর রহমানে মেয়ে ফাতেমা বেগম (১৭) ও চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুনমুন (১৭)।

তারা দুইজনেই নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে, তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি।

জানা গেছে, ফাতেমা বেগম সদর উপজেলার করিমুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মুনমুন চিরিরবন্দর উপজেলার সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা দুইজনেই আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী ছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী ও চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে এক দিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Update Time : ০৫:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬