চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ জন্য আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে।
নীতিমালা অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত সরকারি-বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত-সংস্কার, আসবাবপত্র, খেলাধুলার সরঞ্জাম, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং পাঠাগার উন্নয়নের জন্য অনুদানের আবেদন করতে পারবে।
এ ছাড়া শিক্ষক-কর্মচারীরা জটিল ও ব্যয়বহুল রোগ বা দুর্ঘটনার ক্ষেত্রে এবং শিক্ষার্থীরা চিকিৎসা, দুর্ঘটনা ও শিক্ষাব্যয় নির্বাহের জন্য অনুদানের আবেদন করতে পারবে। এক্ষত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনগুলো জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে ১৫ মে ২০২৬ এর মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ সরাসরি ব্যাংক হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (নগদ)-এর মাধ্যমে প্রদান করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























