১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ক্রুড অয়েলের দুই জাহাজের অপেক্ষায় ইআরএল

দুই লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলবাহী দুটি জাহাজের অপেক্ষায় রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এর মধ্যে একটি জাহাজ ১ লাখ টন জ্বালানি তেল বোঝাই করে আটকা পড়েছে সৌদি আরবে। আরেকটি জাহাজ ১ লাখ টন ক্রুড নিয়ে দুবাই থেকে ২২ মার্চ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে দুটি জাহাজ সময়মতো পৌঁছাতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে রয়েছে ইআরএল। এই দুটি জাহাজ না পৌঁছালে সংস্থাটির উৎপাদন ব্যাহত হবে।

৬২ হাজার টন এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) নিয়ে পারস্য উপসাগরে আটকে আছে আরও একটি জাহাজ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ জাহাজটিও চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা দিতে পারছে না।

তবে বন্ধ হওয়ার আগেই হরমুজ প্রণালি পেরিয়ে আসা গ্যাসবাহী সাতটি জাহাজ রোববার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এ কারণে গ্যাস খাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহ চেইন ভেঙে পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সারা দেশের মতো চট্টগ্রামেও পেট্রোল অকটেন ডিজেল রেশনিং করে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পগুলো আগের মতো তেল সরবরাহ পাচ্ছে না পদ্মা মেঘনা যমুনাসহ রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলোর কাছ থেকে। ফলে গ্রাহকদেরও চাহিদামতো জ্বালানি তেল দিতে পারছে না পেট্রোল পাম্পগুলো। এ কারণে চট্টগ্রাম নগরী ও জেলায় তেল সংকটে অনেক পাম্প এখন বন্ধ রয়েছে। যেগুলো খোলা আছে সেগুলোতে প্রতিদিন থাকছে দীর্ঘ লাইন।

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নর্ডিক পলাঙ’ নামের একটি মাদার ট্যাংকার ২ মার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। নির্ধারিত সময়ে সৌদি আরবের রাস তানুয়া বন্দরে সেটি ক্রুড অয়েল লোড করলেও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্যাংকারটি আর যাত্রা করতে পারেনি। সেটি সৌদি আরবের বন্দরেই আটকে আছে। ২২ মার্চ দুবাইয়ের জেবল আলী বন্দর থেকে এমটি ওমেরা গ্লাস্কি নামের অপর একটি অয়েল ট্যাংকার ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এই জাহাজটিও যাত্রা করতে পারবে না। ক্রুড অয়েল নিয়ে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে না পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হবে বলে ইআরএল-এর দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

তথ্যমতে, দেশে বর্তমানে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পরিশোধিত অবস্থায় আমদানি করা হয় ৫৫ লাখ টনের মতো। অপরিশোধিত তেল বা ক্রুড আমদানি করা হয় ১৫ লাখ টনের মতো। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইআরএলে এসব ক্রুড পরিশোধন করে সরকারি সংস্থার মাধ্যমে বিপণন করা হয়।

রোববার খোঁজ নিয়ে জানা গেছে, ইআরএল-ক্রুড অয়েলের মজুত ফুরিয়ে আসছে। এদিন এখানে মজুত ছিল প্রায় দেড় লাখ টনের মতো। প্রতিদিন ৪ হাজার টন ক্রুড অয়েল পরিশোধন করার সক্ষমতা রয়েছে ইআরএলের। এর মধ্যে ২ হাজার টন ডিজেল, ১ হাজার ১০০ টন ফার্নেস অয়েল এবং চারশ টনের মতো পেট্রোল। ইআরএল সূত্র জানিয়েছে, বর্তমানে মজুত থাকা ক্রুড দিয়ে সংস্থাটি ৩ এপ্রিল পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখতে পারবে। সৌদি আরব ও দুবাই থেকে ক্রুড অয়েল বোঝাই দুটি জাহাজ আগামী ১০-১৫ দিনের মধ্যে বন্দরে আনা গেলে ইআরএল নিশ্চিন্ত হতে পারবে আরও কিছুদিন।

লাইবেরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার ৬২ হাজার টন এলএনজি নিয়ে পারস্য উপসাগরে আটকে আছে। এটি কাতারের উপকূলের কাছাকাছি তিন দিন ধরে অবস্থান করছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ জাহাজটিও চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা দিতে পারছে না। ২ মার্চ থেকে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে ইরানি বাহিনী প্রণালি বন্ধ করেছে। সূত্র জানায়, কাতারের রাস লাফান বন্দর থেকে ৬২ হাজার টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা ছিল ‘লিব্রেথা’ নামের ওই ট্যাংকারের। হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় ট্যাংকারটি পারস্য উপসাগরেই আটকে আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ক্রুড অয়েলের দুই জাহাজের অপেক্ষায় ইআরএল

Update Time : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬