০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

খুলনার কাজীপাড়া বাজারে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

খুলনার লবণচরা এলাকায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কাজীপাড়া বাজারে বসে ছিলেন রফিকুল। এ সময় একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান বলেন, রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। তার রাজনৈতিক পরিচয় দলের সবাই জানেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান বলেন, ‘রফিকুল ইসলাম বেশির ভাগ সময় ঢাকায় থাকতেন, মাঝেমধ্যে এলাকায় আসতেন। আজ দুপুরে বাজারের একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত তার তলপেটে গুলি করে পালিয়ে যায়। নিহত ব্যক্তি পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।’ তিনি আরও জানান, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।

খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। এর মধ্যেই জনবহুল বাজারে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে ১৭টি হত্যাকাণ্ড ঘটেছে। আর গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আরও ৩৪টি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

খুলনার কাজীপাড়া বাজারে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

Update Time : ০৬:৫৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬