১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি জানান, দুদেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।

এ সময় তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মব সহিংসতা হিসেবে আখ্যায়িত করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়; অনেক ক্ষেত্রেই সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।

তার ভাষায়, কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে ঘটে। কোথাও যদি কাউকে আটক করে নির্যাতন করা হয়, সেটি একটি নির্দিষ্ট অপরাধ। এর আলাদা আইনি সংজ্ঞা রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, প্রকৃত অর্থে যদি কোথাও জনতা আইন হাতে তুলে নেয় বা গণউত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সেটি মব পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মব কালচার থাকা উচিত নয়। আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই।

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক ব্যবসা,পরিবহণ, প্রচার ও বাণিজ্য—সবকিছু বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যায় ভারতে গ্রেফতার দুজনকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৮:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬