০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

শেরপুরে জমে উঠেছে ঈদ বাজার,ভিড় করছেন ক্রেতারা

ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জমে উঠেছে ঈদ বাজার। নতুন পোশাক, জুতা, আতর, টুপি ও প্রসাধনী কিনতে সকাল থেকে রাত পর্যন্ত বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকালে শেরপুর শেরশাহ নিউ মার্কেট, উত্তরাপ্লাজা, ডক্টরস কমপ্লেক্স, সৈয়দা কমপ্লেক্স, জাহানারা কমপ্লেক্স ও শেরপুর প্লাজা ঘুরে দেখা গেছে এমন চিত্র। দোকানগুলোতে পরিবার–পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসছে, বাজারে ততই বাড়ছে মানুষের ভিড়।

থ্রি–পিসের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বিক্রেতা মোহাম্মদ ফারুক জানান, এবারের ঈদে তাওয়াক্কাল ও নুডস থ্রি–পিসের চাহিদা বেশি। এসব থ্রি–পিস ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য থ্রি–পিস পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে।

তিনি বলেন, থ্রি–পিসের মধ্যে জর্জেট কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। ভাইরাল ফার্সি থ্রি–পিস বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। গারারা ও সারারা বিক্রি হচ্ছে ৪ থেকে ৬ হাজার টাকার মধ্যে। আফগান সিল্ক ও পাকিস্তানি জর্জেটেরও চাহিদা রয়েছে, যেগুলোর দাম ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

আরেক বিক্রেতা ওমর ফারুক বলেন, গত বছরের তুলনায় এ বছর বিক্রি প্রায় ৪০ শতাংশ বেশি। এবছর বাজারে কোনো সিন্ডিকেটও নেই।

শিশুদের পোশাকের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রেতা মোহাম্মদ শামীম জানান, শিশুদের ডিভাইডার ও পার্টি ড্রেস বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি টি সার্ট ও ওয়েস্টার্ন’র চাহিদা প্রচুর।

ফ্যাশন সিটি দোকানের এক বিক্রেতা জানান, ছেলেদের পাঞ্জাবি ও জিন্সের চাহিদা বেশি। পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। জিন্স বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে।

আরেক পাঞ্জাবি বিক্রেতা আসিফ বলেন, দেশি ও বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবির চাহিদা প্রতিবারের মতো এবারও ভালো।

বাজারে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের পাশাপাশি নিম্ন আয়ের মানুষেরাও কেনাকাটা করছেন। অনেকেই রাস্তার পাশে পসরা সাজিয়ে বসা দোকানগুলো থেকে সাধ্য অনুযায়ী পোশাক কিনছেন।

ওড়না ও হিজাবের দোকানেও ক্রেতাদের ভিড় রয়েছে। বিক্রেতা মোহাম্মদ নেসার উদ্দিন জানান, মেয়েদের মধ্যে তুর্কি ও মঞ্জুরী হিজাব বেশি বিক্রি হচ্ছে। তুর্কি হিজাবের দাম ৮০ টাকা থেকে শুরু। আর মঞ্জুরী হিজাব বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। প্রিন্টের ওড়না ২০০ থেকে ২৫০–৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

আতরের দোকানগুলোতেও দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। বিক্রেতা হাজী শফিক জানান, হেমপার ব্ল্যাক, এসাসাল আরাবিয়া, ইউপি ও কুল ওয়াটারসহ বিভিন্ন ধরনের আতর ১০০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

রনি লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী মাহবুব সরকার বলেন, ঈদকে সামনে রেখে টেইলার্স গুলোতেও কাজের চাপ বেড়েছে। চাপ থাকলেও ঠিক সময়ে পোশাক সরবরাহের চেষ্টা করছেন তাঁরা। হাসান টেইলার্সসহ অনেক টেইলার্সে নতুন করে কোন অর্ডার নেওয়া হচ্ছেনা।

টুপি বিক্রেতা মানিক বলেন, ঈদ উপলক্ষে টুপির চাহিদাও বেড়েছে। টুপি বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত।

এ ছাড়া কসমেটিক্সের দোকানগুলোতেও নারীদের কেনাকাটা চোখে পড়ার মতো। হিজাব ও ওড়নার দোকানেও মেয়েদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

ঈদের শেষ দিকে জুতার বাজার আরও জমে ওঠে বলে জানিয়েছেন বিক্রেতারা। জুতার দোকানের বিক্রেতা শিপ্লব সরকার বলেন, বর্তমানে লেডিস জুতার চাহিদা বেশি। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, পুরুষদের জুতার চাহিদাও বাড়বে। জুতা বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে। ঈদ উপলক্ষে অনেক দোকানে বিভিন্ন পাদুকা পণ্যে ছাড়ও দেওয়া হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জমে উঠেছে ঈদ বাজার,ভিড় করছেন ক্রেতারা

Update Time : ০৬:২৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬